পুরো ভিডিও ছাড়াই ক্লিপ
২ ঘণ্টার সিনেমা থেকে ১০ সেকেন্ড চাই? পুরোটা না নামিয়ে শুধু ওই ১০ সেকেন্ডই ডাউনলোড হবে — সময় ও ডেটা দুটোই বাঁচবে।
১০ সেকেন্ডের একটি ক্লিপের জন্য ১ জিবির ভিডিও নামানোর দিন শেষ। লিংক পেস্ট করুন, সময় লিখুন — Edising শুধু ওই অংশটুকুই ডাউনলোড করবে। ১৭০০+ ওয়েবসাইট সাপোর্ট করে।
ইনস্টল থেকে শুরু করে ক্লিপ ডাউনলোড — পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখানো হয়েছে।
যেকোনো ভিডিওর লিংক কপি করে অ্যাপে পেস্ট করুন।
ক্লিপ চাইলে নাম, শুরু ও শেষের সময় লিখে দিন।
ফাইল সরাসরি আপনার ফোল্ডারে চলে আসবে — এডিটে ব্যবহারের জন্য প্রস্তুত।
Edising শুধু ইউটিউব বা ফেসবুকেই সীমাবদ্ধ নয় — ১৭০০+ ভিডিও সাইট থেকে ডাউনলোড করতে পারে। নিচে জনপ্রিয় কয়েকটি দেওয়া হলো।
youtube.com/watch?v=...)youtu.be/...) ও শর্টস / রিলস.mp4 বা লাইভ স্ট্রিম (m3u8) লিংকএগুলো আইনগত ও কারিগরি — দুই কারণেই সম্ভব নয়। কেনার আগে জেনে নিন।
সাধারণ ডাউনলোডারগুলো পুরো ভিডিও নামায়। Edising এডিটরের মতো করে ভাবে।
২ ঘণ্টার সিনেমা থেকে ১০ সেকেন্ড চাই? পুরোটা না নামিয়ে শুধু ওই ১০ সেকেন্ডই ডাউনলোড হবে — সময় ও ডেটা দুটোই বাঁচবে।
নাম, শুরু, শেষ — এভাবে লিস্ট পেস্ট করুন। প্রতিটি ক্লিপ আলাদা ফাইলে, আপনার দেওয়া নামে সেভ হবে।
360p থেকে 4K — যেটা দরকার সেটাই নিন। ফাইল সাইজ ও মান নিজে ঠিক করুন।
কোনো টার্মিনাল, কমান্ড বা আলাদা সফটওয়্যার ইনস্টল করার ঝামেলা নেই। সব অ্যাপের ভেতরেই আছে।
MP4 (H.264 + AAC) ফরম্যাটে সেভ হয় — Premiere, CapCut, Final Cut সব জায়গায় সরাসরি চলে।
দুই প্ল্যাটফর্মেই চলে। ইনস্টলারের ভেতরেই সবকিছু দেওয়া আছে — আলাদা কিছু নামাতে হবে না।
Pexels, Pixabay, Unsplash, Openverse (Flickr, Wikimedia, NASA সহ ৫০+ সোর্স) থেকে একসাথে খুঁজে সরাসরি অ্যাপ থেকেই ডাউনলোড করুন — কপিরাইট ঝামেলা ছাড়াই।
কোনো মাসিক বিল নেই, কোনো লুকানো খরচ নেই।
প্রথম ৫ জন কাস্টমারের জন্য ৳২০০, এরপর নিয়মিত মূল্য ৳৩০০।
বিকাশ / নগদ / ব্যাংক — পেমেন্টের পর ইমেইলে লাইসেন্স কী ও ডাউনলোড লিংক পাঠানো হবে।
একটি লাইসেন্স কী একটি কম্পিউটারে চলে। নতুন কম্পিউটারে নিতে চাইলে আমাদের জানালেই ট্রান্সফার করে দেওয়া হবে।
ইনস্টল করার পর প্রথমবার চালু করলে লাইসেন্স কী চাইবে। কী দিয়ে অ্যাক্টিভেট না করলে ডাউনলোড ফিচার লক থাকবে। নতুন ভার্সন এলে অ্যাপ নিজে থেকেই আপডেট হয়ে যাবে।
Windows 10 / 11 (64-bit)। ইনস্টলারের ভেতরেই সব প্রয়োজনীয় টুল দেওয়া আছে।
.exe ডাউনলোড করুনM1 / M2 / M3 / M4 ম্যাকের জন্য। খোলার সময় রাইট-ক্লিক → Open করতে হবে।
.dmg ডাউনলোড করুনপুরনো (Intel-চিপ) ম্যাকের জন্য। খোলার সময় রাইট-ক্লিক → Open করতে হবে।
.dmg ডাউনলোড করুনলাইসেন্স কী এখনো নেই? এখান থেকে কিনুন — পেমেন্টের পর ইমেইলে কী পাঠানো হবে। ইনস্টল করতে সমস্যা হচ্ছে? নিচে সমাধান দেখুন ↓
অ্যাপটি এখনো কোনো পেইড সার্টিফিকেট দিয়ে সাইন করা হয়নি, তাই Windows ও Mac দুটোই প্রথমবার একটা সতর্কতা দেখায়। এটা ম্যালওয়্যার সতর্কতা না — নিচের ধাপ অনুসরণ করলেই ইনস্টল হয়ে যাবে।
Open Anyway না পেলে Terminal-এ চালান: xattr -cr /Applications/Edising.app
এটা একবারই দেখাবে (প্রথম ইনস্টলের সময়)। পরে আপডেট এলে অ্যাপ নিজে থেকেই আপডেট হয়ে যাবে, এই সতর্কতা আর আসবে না।
এরপরও সমস্যা হলে যোগাযোগ করুন — স্ক্রিনশট পাঠালে দ্রুত সমাধান করে দেওয়া হবে।
লাইসেন্স চালু করার সময় একবার ইন্টারনেট লাগবে। এরপর অ্যাপ ইন্টারনেট ছাড়াই খুলবে — তবে ভিডিও ডাউনলোড করতে তো ইন্টারনেট লাগবেই।
একটি কী একটি কম্পিউটারের জন্য। একই কম্পিউটারে বারবার ইনস্টল করলে সমস্যা নেই। নতুন পিসিতে নিতে চাইলে ইমেইল করলেই ট্রান্সফার করে দেওয়া হবে।
অ্যাপটি এখনো পেইড কোড-সাইনিং সার্টিফিকেট ছাড়া প্রকাশ করা হয়েছে, তাই Windows ও Mac দুটোই প্রথমবার একটা সতর্কতা দেখায় — এটা ম্যালওয়্যার সতর্কতা না। ধাপে ধাপে সমাধান দেখুন এখানে ↑।
হ্যাঁ। ডিফল্টভাবে ফ্রেম-অ্যাকিউরেট কাটিং ব্যবহার হয়, ফলে আপনি যেখানে শুরু-শেষ দেবেন ঠিক সেখানেই কাটা হবে।
না। DRM দিয়ে সুরক্ষিত ভিডিও (Netflix, Prime Video, পেইড কোর্স) ডাউনলোড করা যায় না — এটি কারিগরিভাবে সম্ভব নয় এবং আইনসম্মতও নয়।
ডিফল্টভাবে Downloads/Edising ফোল্ডারে। অ্যাপ থেকেই "Change" চেপে নিজের পছন্দের ফোল্ডার বেছে নিতে পারবেন।
ইমেইল করুন — সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হয়।